নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: কড়া নিরাপত্তা আর উৎসবের আবহে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনেই শিল্পাঞ্চল দুর্গাপুরের পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পরীক্ষার্থীদের ভয় কাটাতে ও উৎসাহিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া অভিনব উদ্যোগ নজর কেড়েছে সাধারণ মানুষের।

এদিন সকাল থেকেই দুর্গাপুরের বিধান নগর হাই স্কুল সহ শিল্পাঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের জমায়েত লক্ষ্য করা যায়। অনেক কেন্দ্রেই গেটের সামনে পরীক্ষার্থীদের হাতে পেন ও রজনীগন্ধার ফুল তুলে দিয়ে স্বাগত জানায় স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের এই আন্তরিকতায় পরীক্ষার্থীদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। এক অভিভাবকের কথায়, “পরীক্ষার আগে এমন অভ্যর্থনা শিশুদের মানসিক চাপ অনেকটা কমিয়ে দেয়।”
পরীক্ষা চলাকালীন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে প্রতিটি কেন্দ্রে ছিল পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কেন্দ্রগুলোর চারপাশে ১৪৪ ধারা জারির পাশাপাশি টহলদারির ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষার্থীদের ব্যাগ ও প্রবেশপত্র পরীক্ষার পরেই তাঁদের হলের ভেতরে ঢোকানো হয়।
সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা ছিল প্রথম ভাষা (বাংলা/ইংরেজি/হিন্দি)। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নিয়ম মেনেই পরীক্ষা পরিচালিত হয়। দুপুর ১টা ১৫ মিনিটে পরীক্ষা শেষে হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *