নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: শিল্পাঞ্চল দুর্গাপুর-এর পলাশডিহায় উদ্বোধন হল একটি নতুন বেসরকারি বহুমুখী হাসপাতাল। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় হাসপাতালটির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কার্ডিয়াক পরিষেবা, নারী ও শিশু চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র। থাকছে আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, মাতৃত্বকালীন পরিষেবা, এনআইসিইউ এবং ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসার সুবিধা। উদ্বোধনের দিন থেকেই আউটডোর বিভাগ চালু হয়েছে বলেও জানানো হয়েছে। স্থানীয়দের আশা, এই নতুন উদ্যোগের ফলে দুর্গাপুর ও আশপাশের এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বাইরের শহরের ওপর নির্ভরতা কমবে। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো”: জনসংযোগে গিয়ে চরম বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক