Get Started
পুরুলিয়ায় এম.পি.জে. জুয়েলার্সের নতুন গ্র্যান্ড শোরুমের শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার
Home ⟾ Uncategorized  ⟾  পুরুলিয়ায় এম.পি.জে. জুয়েলার্সের নতুন গ্র্যান্ড শোরুমের শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাংলা ও পূর্ব ভারতের অন্যতম বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড এম.পি.জে. জুয়েলার্স (MPJ Jewellers) পুরুলিয়ায় তাদের অত্যাধুনিক ও নতুন গ্র্যান্ড শোরুমের শুভ উদ্বোধন করল। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময়ের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার আরও বিশাল পরিসরে নিজেদের উপস্থিতি জানান দিল এই জনপ্রিয় ব্র্যান্ডটি। প্রায় ৫০০০ স্কোয়ার ফিট জায়গাজুড়ে তৈরি এই শোরুমটি বর্তমানে পুরুলিয়ার সবচেয়ে বড় জুয়েলারি শোরুম। বিশাল এই চত্বরে এক ছাদের তলায় মিলছে এম.পি.জে. জুয়েলার্সের বর্ণময় ঐতিহ্য, এক্সক্লুসিভ কালেকশন এবং উন্নত কাস্টমার এক্সপেরিয়েন্স। ৮০ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের অগাধ আস্থা অর্জন করে চলা এই ব্র্যান্ডটি পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, মেঘালয়, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করছে। পুজোকে সামনে রেখে নতুন শোরুমটিতে নিয়ে আসা হয়েছে নজরকাড়া পুজো কালেকশন। উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে গোল্ড জুয়েলারিতে প্রতি গ্রামে ৭৫০ টাকা পর্যন্ত বিশেষ পুজো অফার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার জন্য পুরনো সোনা এক্সচেঞ্জে ০% ডিডাকশন (0% Deduction)-এর দুর্দান্ত সুযোগও থাকছে। এখানে গোল্ড, ডায়মন্ড, ১৪কেটি ও ৯কেটি জুয়েলারি, জেমস্টোন এবং সিলভার কালেকশনের এক বিশাল সম্ভার রয়েছে। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিশেষ অনুষ্ঠান—সবকিছুর জন্যই এখানে রয়েছে নানা মনকাড়া ডিজাইন। এদিনের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তিনি বলেন, “এম.পি.জে. জুয়েলার্সের সঙ্গে আমার সম্পর্ক অনেকদিনের। পুরুলিয়ায় তাঁদের এই নতুন গ্র্যান্ড শোরুমের উদ্বোধনের অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে।” ব্র্যান্ডের ডিরেক্টর সৌমিক রায়চৌধুরী ও কৌশিক রায়চৌধুরী জানান, পুরুলিয়ার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের ফলেই এই নতুন অধ্যায়ের সূচনা সম্ভব হয়েছে। উৎসবের মরসুমে সমস্ত ক্রেতাকে নতুন শোরুমে স্বাগত জানাতে তাঁরা বিশেষভাবে উচ্ছ্বসিত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *