দুর্গাপুজোয় ৬৭ প্রবীণকে মণ্ডপ দর্শনের ব্যবস্থা বেঙ্গল হাসপাতাল ও এসকেএস মেডিক্যাল কলেজের
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুজোর আনন্দ থেকে যাতে বঞ্চিত না হন অসহায় ও সুবিধাবঞ্চিত প্রবীণেরা, সেই উদ্যোগ নিল দুর্গাপুরের বেঙ্গল হাসপাতাল ও এসকেএস মেডিক্যাল কলেজ। দুই প্রতিষ্ঠানের উদ্যোগে ৬৭ জন প্রবীণকে শহরের পাঁচটি উল্লেখযোগ্য দুর্গাপুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানো হয়। পুজোর আনন্দে তাঁদের সামিল করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা। এই উদ্যোগ প্রসঙ্গে বেঙ্গল হাসপাতাল ও এসকেএস মেডিক্যাল […]
Continue Readingএসআইআরের পর রাজ্যে এবার এসএসআর, ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ কমিশনের
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে এসআইআরের (SIR) পর্ব মেটার পরেই এ বার শুরু হতে চলেছে এসএসআর (SSR) বা ভোটার তালিকার ‘স্পেশ্যাল সামারি রিভিশন’ (বিশেষ সংক্ষিপ্ত সংশোধন)। পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। […]
Continue Readingষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি, অষ্টমী থেকে আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস
সঙ্কেত ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছরের অপেক্ষা, নতুন পোশাক আর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার পরিকল্পনা—সবই যেন নির্ভর করে আকাশের মেজাজের উপর। এ বার পুজোর শুরুতেই বৃষ্টির ভ্রুকুটি। ষষ্ঠী ও সপ্তমীর প্রথম ভাগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর বাকি দিনগুলি নিয়ে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে দশমী পর্যন্ত […]
Continue Readingসীমান্তে গরু-মাদক পাচার রুখতে কড়া নজর, লালবাগে পুজোর উদ্বোধনে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা, লালবাগ: বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদে মাদক ও গরু পাচার কোনো ভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঐতিহাসিক এই জেলার সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো ক্ষেত্রে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণাও করলেন তিনি। বৃহস্পতিবার লালবাগের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন, ঘোষিত […]
Continue ReadingUPI-তে ০.৪% MDR চালু হচ্ছে দীপাবলির পর, পিছোল ১৫ অক্টোবরের সময়সীমা
সঙ্কেত ডেস্ক: নির্বাচিত ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ব্যক্তি থেকে ব্যবসায়ী (P2M) ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ MDR ধার্য করার প্রস্তাব দীপাবলির পর কার্যকর হবে। নতুন কার্যকরী তারিখ পরে ঘোষণা করা হবে। […]
Continue Readingঅচেনা নম্বর থেকেও ফোন এলে স্ক্রিনে ফুটে উঠবে নাম, নভেম্বরের শুরুতেই কড়া নিয়ম টেলিকম দফতরের
সঙ্কেত ডেস্ক: মোবাইলের ও-পারে কে? বহু প্রতীক্ষার পর এ বার সরাসরি মিলবে সেই উত্তর। অচেনা নম্বর থেকে ফোন এলে কার নাম দেখতে পাওয়া যাবে, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই চলছিল জল্পনা। সেই জল্পনায় সিলমোহর দিয়ে ভারতীয় টেলিযোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম বিভাগ (ডিওটি)। আগামী ১ নভেম্বর থেকেই দেশের সমস্ত মোবাইল নেটওয়ার্কে […]
Continue Readingদ্বাদশ বর্ষে জীবন্ত দুর্গা, নেশামুক্ত পৃথিবীর বার্তা প্রজাপতি ব্রহ্মকুমারীদের
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুজোর আবহে নারীশক্তির আরাধনায় অন্য মাত্রা যোগ করতে ফের হাজির দুর্গাপুরের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এ বার দ্বাদশ বর্ষে পা দিল তাদের ‘জীবন্ত দুর্গা’ উপস্থাপনা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছ’দিন ধরে চলবে এই বিশেষ প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রদর্শনী। সংস্থার এই উদ্যোগে অংশ নেবেন […]
Continue Reading