দুর্গাপুরে মণিপাল হাসপাতালের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ‘অন্বেষণা’

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর, ৮ জানুয়ারি ২০২৬: পূর্ব ভারতে ক্রমবর্ধমান ক্যান্সার, হৃদরোগ ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধির মোকাবিলায় দুর্গাপুরে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল মণিপাল হাসপাতাল ইএম বাইপাস। হাসপাতালের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘অন্বেষণা: মেডিক্যাল এডুকেশন ফর মিডিয়া’-র আওতায় এই অধিবেশনে গাইনোকোলজিক অনকোলজি, জিআই সার্জারি এবং কার্ডিয়াক কেয়ারের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. অরুণাভ রায় (গাইনোকোলজিক অনকোলজি), ডা. সুমন্ত দে (জিআই সার্জারি) এবং ডা. অশেষ হালদার (কার্ডিয়োলজি)।

অনুষ্ঠানে গাইনোকোলজিক ক্যান্সার সম্পর্কে বলতে গিয়ে ডা. অরুণাভ রায় বলেন, জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, উন্নত ল্যাপারোস্কোপিক সার্জারি ও ফার্টিলিটি সংরক্ষণকারী চিকিৎসার মাধ্যমে রোগীদের দ্রুত সুস্থ করে তোলা সম্ভব।
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও মিনিমালি ইনভেসিভ সার্জারির অগ্রগতি তুলে ধরে ডা. সুমন্ত দে বলেন, অনিয়মিত জীবনযাপনের ফলে পেটের রোগ ও স্থূলতা বাড়ছে। আধুনিক রোবোটিক ও ল্যাপারোস্কোপিক সার্জারির ফলে এখন অনেক কম রক্তপাত ও যন্ত্রণায় জটিল অপারেশন সফল হচ্ছে।

হৃদরোগ চিকিৎসা প্রসঙ্গে ডা. অশেষ হালদার, বলেন, “পূর্ব ভারতে হৃদরোগ এখনও অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ, যা ক্রমশ কম বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে। ডা. অশেষ হালদার বর্তমান সময়ে অল্পবয়সীদের মধ্যে হৃদরোগের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি TAVR-এর মতো আধুনিক মিনিমালি ইনভেসিভ পদ্ধতির সুবিধার কথা উল্লেখ করেন, যা অস্ত্রোপচারের ঝুঁকি কমায়।

মণিপাল হাসপাতালের এই ‘অন্বেষণা’ উদ্যোগটি এর আগে তমলুক, বর্ধমান, শিলিগুড়ি ও হাওড়া সহ বিভিন্ন শহরে সফলভাবে আয়োজিত হয়েছে। মূলত সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং জটিল রোগের আধুনিক চিকিৎসা প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *