দুর্গাপুরে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এ শুরু ‘ব্যাঙ্গল ফেস্টিভ্যাল’

নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর: আন্তর্জাতিক জুয়েলারি সংস্থা Malabar Gold & Diamonds-এর দুর্গাপুর শোরুমে শুরু হয়েছে বিশেষ ‘ব্যাঙ্গল ফেস্টিভ্যাল’। ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ২২ মার্চ ২০২৬ পর্যন্ত। এই উপলক্ষে গ্রাহকদের জন্য আনা হয়েছে নতুন নকশার বালা ও চুড়ির আকর্ষণীয় সংগ্রহ এবং বিশেষ ছাড়ের অফার।

এই নতুন সংগ্রহে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন দেখা যাবে। শঙ্খ থেকে তৈরি সাদা শঙ্খা এবং প্রবাল দিয়ে তৈরি লাল পোলার সমন্বয়ে তৈরি দৃষ্টিনন্দন সেট বিশেষ আকর্ষণ। ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি আধুনিক ডিজাইন এবং কাস্টমাইজড বালা সংগ্রহও রাখা হয়েছে, যা গ্রাহকদের ব্যক্তিগত রুচি ও স্টাইলকে আরও উজ্জ্বল করে তুলবে।

এই ব্যাঙ্গল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন উদ্যোক্তা সোমা চ্যাটার্জি মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। একইসঙ্গে এদিন শুরু হয়েছে ‘দ্য বিগ ব্রিলিয়ান্ট সেল’, যেখানে গ্রাহকরা সোনা, আনকাট ও জেমস্টোন গয়নার মেকিং চার্জে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ডায়মন্ডের মূল্যে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। এই অফার ২২ মার্চ পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *