দুর্গাপুর আন্তর্জাতিক ম্যারাথনে উচ্ছ্বসিত হোসে বারেটো

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়াবিদ হোসে বারেটো (José Barreto)। তিনি বলেন, দুর্গাপুরে আসতে তাঁর বরাবরই ভালো লাগে এবং এমন একটি আন্তর্জাতিক মানের ম্যারাথনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি বিশেষভাবে আনন্দিত।

বারেটোর মতে, এদিন ম্যারাথনে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুর্গাপুরের সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতিরই প্রতিফলন। শহরের মানুষ যেভাবে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই আয়োজনে শামিল হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।


এই ক্রীড়া উৎসবের আবহে একটি দারুণ সকাল কাটানোর অভিজ্ঞতার কথাও তুলে ধরেন হোসে বারেটো। তাঁর কথায়, এই দিনটি শুধু দুর্গাপুর শহরের জন্য নয়, ক্রীড়াপ্রেমী ও ম্যারাথনপ্রেমীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক ম্যারাথনকে সফল করে তোলার জন্য দুর্গাপুরবাসীর উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে সকলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *