বাংলায় ২ দফায় মেগা ভোট: ২৩ ও ২৯ এপ্রিল নির্বাচন, ৪ মে ফলাফল—জেনে নিন পূর্ণাঙ্গ নির্ঘণ্ট

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। রবিবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে এক হাই-প্রোফাইল সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলার পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন।
বিগত কয়েকটি নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে ভোট চললেও, এবার নজিরবিহীনভাবে মাত্র ২ দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ৪ঠা মে জানা যাবে বাংলার মসনদে কে বসছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬:

রাজ্যের ২৯৪টি আসনেই কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী সময়সূচীটি নিচে দেওয়া হলো, প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার) ১৫২টি কেন্দ্র মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ৬ এপ্রিল।
দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল, ২০২৬ (বুধবার) ১৪২টি কেন্দ্র মনোনয়ন জামার শেষ দু। ৯ এপ্রিল। ভোটগণনা ও ফল প্রকাশ ৪ মে।
ভোটার সংখ্যা ও নিরাপত্তা

মুখ্য নির্বাচন কমিশনার জানান, রাজ্যে এই মুহূর্তে মোট ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। তবে সাপ্লিমেন্টরি তালিকার কাজ শেষ হলে এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। এবারের নির্বাচনে হিংসা রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে কমিশন। বিরোধীদের দাবির কথা মাথায় রেখে এবং কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পর্যাপ্ত নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

অন্যান্য রাজ্যের পরিস্থিতি

পশ্চিমবঙ্গের সাথেই একই দিনে (৪ মে) ফলাফল ঘোষণা হবে বাকি ৪টি রাজ্যের।
* অসম ও পুদুচেরি: ৯ এপ্রিল (এক দফায় ভোট)।
* কেরল: ৯ এপ্রিল (এক দফায় ভোট)।
* তামিলনাড়ু: ২৩ এপ্রিল (এক দফায় ভোট)।

রাজনৈতিক মহলে তৎপরতা

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লাগু হয়ে গিয়েছে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ মে, ২০২৬। তার আগেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন জিতে ক্ষমতায় ফিরলেও, এবারের লড়াইয়ে বিজেপি ও বাম-কংগ্রেস জোটও মাটি কামড়ে পড়ে রয়েছে।

নির্বাচন কমিশনের বার্তা:

“সুষ্ঠু, অবাধ ও শান্তিমুক্ত নির্বাচন করাই আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যাতে নির্ভয়ে বুথে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *