সময় ফুরোচ্ছে,আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন, না হলে প্যান নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি: প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে—এমন সতর্কতা আগেই জারি করেছিল আয়কর দফতর। প্যান নিষ্ক্রিয় হলে আর্থিক লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য প্যান-নির্ভর পরিষেবায় গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ১ জুলাই ২০১৭ বা তার আগে যাঁদের প্যান বরাদ্দ হয়েছে, তাঁদের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। তবে বর্তমানে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার সময়েই আধার-ভিত্তিক যাচাই সম্পন্ন হওয়ায় আলাদা করে লিঙ্ক করার প্রয়োজন পড়ছে না।

প্যান-আধার লিঙ্ক করতে হলে করদাতাদের আয়কর ই-ফাইলিং পোর্টালে লগইন করতে হবে। এরপর প্রোফাইল সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করে প্যান ও আধার নম্বর দিতে হবে। লিঙ্ক করার জন্য ১,০০০ টাকা ফি দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর লিঙ্কিং প্রক্রিয়া শেষ হবে।লিঙ্কিংয়ের অবস্থা জানতে ই-ফাইলিং পোর্টালের ‘Link Aadhaar Status’ অপশনে গিয়ে প্যান ও আধার নম্বর প্রবেশ করালেই স্ক্রিনে স্ট্যাটাস দেখা যাবে।

যদি তথ্যের অমিলের কারণে লিঙ্কিং ব্যর্থ হয়, সে ক্ষেত্রে আধারের তথ্য সংশোধনের জন্য UIDAI পোর্টাল এবং প্যান সংশোধনের জন্য NSDL বা UTIITSL nএর মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে আয়কর দফতর। প্রয়োজনে বায়োমেট্রিক যাচাইও করাতে হতে পারে।
আয়কর দফতরের পক্ষ থেকে করদাতাদের জানানো হয়েছে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় (Inoperative) হয়ে যাবে বলে জানানো হয়েছে। এর ফলে বিভিন্ন আর্থিক লেনদেন ও কর সংক্রান্ত পরিষেবা ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *