সৌরভ গাঙ্গুলির সমর্থনে অন্নপূর্ণা স্বাদিস্টের নতুন এফএমসিজি ব্র্যান্ড ‘অফসাইড’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:পূর্ব ভারতের এফএমসিজি সংস্থা অন্নপূর্ণা স্বাদিস্ট লিমিটেড নতুন ব্র্যান্ড ‘অফসাইড’ বাজারে আনল। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির উপস্থিতিতে ব্র্যান্ডটির উদ্বোধন হয়। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে তিনি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন।

কোম্পানির দাবি, ‘অফসাইড’ মূলত শহর ও আধা-শহুরে বাজারকে লক্ষ্য করে তৈরি। স্ন্যাকস ও সুবিধাজনক খাবারের চাহিদা বাড়ায় এই সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে তারা। অন্নপূর্ণা স্বাদিস্টের আগে থেকেই গ্রামীণ বাজারে শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক রয়েছে, নতুন ব্র্যান্ড সেই পরিসরকে শহুরে বাজারে প্রসারিত করবে।

২০১৫ সালে শুরু হওয়া সংস্থাটি বর্তমানে ১০০-র বেশি খাদ্যপণ্য তৈরি করে। পশ্চিমবঙ্গসহ পূর্ব ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের ৮০ হাজারের বেশি গ্রাম এবং ২৫০ শহরে তাদের পণ্য পৌঁছায়। ২০২৫ অর্থবছরে কোম্পানির আয় হয়েছে ৪০৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেশি।

চেয়ারম্যান রিতেশ শ ও সিইও রোহিত সিংহানিয়া জানান, নতুন ব্র্যান্ড দীর্ঘমেয়াদি বৃদ্ধির কৌশলের অংশ। তাদের মতে, সৌরভ গাঙ্গুলির উপস্থিতি ব্র্যান্ডটিকে জাতীয় স্তরে পরিচিতি পেতে সাহায্য করবে এবং আগামী দিনে ‘অফসাইড’ একটি বড় এফএমসিজি ব্র্যান্ড হিসেবে উঠে আসার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *