৩০ ডিসেম্বর দুর্গাপুরে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা

নিজস্ব প্রতিনিধি: ১৩ টি জেলার শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানান উপকরণের পসরা সাজিয়ে আগামী ৩০ ডিসেম্বর থেকে দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা।এই উপলক্ষে আজ দুর্গাপুর হাট প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পআলেন , “বিগত দুবছরের সাফল্যের পর তৃতীয় বর্ষের এই মেলা। এবারের মেলায় দক্ষিণ দিনাজপুর ,মুর্শিদাবাদ,মালদা,পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান সহ ১৩টি জেলার ৩২০আর্টিজেন অংশ নেবেন ।
প্রতিটি জেলার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা তাঁদের হাতে তৈরি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে বিক্রি করবেন। কম দামে এমন গুণমানের জিনিস আর কোথাও পাবেন না।” প্রতিদিন দুপুর ১টো থেকে রাত সাড়ে আটটা অবধি খোলা থাকবে মেলা। প্রতিটি জেলার স্বনির্ভর গোষ্ঠী তাদের নিজস্ব স্টল তৈরি করেছে মেলায়। বালুচরি, তসর, কাঁথাস্টিচ থেকে ফ্যান্সি সিল্ক, লিনেন, হ্যান্ডলুমের নানা ধরনের শাড়ি পাওয়া যাবে এই মেলায়। ছেলেদের কুর্তা-পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার, ডিজাইনার গামছাও পাওয়া যাবে এই মেলায়। ঘর সাজানোর হরেক জিনিসের পসরা নিয়ে হাজির হয়েছেন বাংলার শিল্পীরা। শাড়ি, ব্যাগ, গয়নার সঙ্গে পাওয়া যাবে মসলন্দ মাদুর, ছৌ মুখোশ, ডোকরা, তামার প্রদীপ, খেজুর পাতার ম্যাট-ট্রে, বেত-কাঠ-কাপড়ের ঘর সাজানোর জিনিস, ঝিনুক, গালা ও শোলার তৈরি নানা হাতের কাজ নজর টানবে। সৃষ্টিশ্রী মেলার আরও একটা বিশেষ আকর্ষণ হল স্বনির্ভর দলের মহিলাদের তৈরি নানা রকমের খাবার। গত বছরও আচার, পিঠে, আমসত্ত্ব, ঘি, নাড়ু থেকে নুডলস সবই নিয়ে এসেছিলেন বাংলার মা-বোনেরা। এবারেও তার ব্যতিক্রম হবে না। আনন্দধারা প্রকল্পের অধিকর্তারা বলছেন, এই মেলা একদিকে যেমন গ্রামীণ শিল্পের বিকাশ ঘটাবে তেমনি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপার্জনের সুযোগও করে দেবে। বাংলা নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রচারও হবে।
দশ দিন ব্যাপী এই তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলায় কেনাকাটার পাশাপাশি থাকছে লোপামুদ্রা,ভূমি,মৈনাকের দলবল,রথীন কিস্কু,সুজয় ভৌমিক,পূর্ণিমা মার্ডি আর মতো নামিদামি শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নবালাম,এসবিএসটিসি র চেয়ারম্যান সুভাষ মণ্ডল,আড্ডার চেয়ারম্যান কবি দত্ত , ডিএমসি র পরিচালক পর্ষদের প্রধান অনিন্দিতা মুখার্জি সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *