নিজস্ব সংবাদদাতা, দূর্গাপুর:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর পশ্চিমে প্রচারে জোর বাড়াল তৃণমূল। সদ্য ঘোষিত প্রার্থী কবি দত্ত এবার সরাসরি মাঠে নেমে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেয়াল লিখনে অংশ নিলেন। মঙ্গলবার রাত প্রায় নটা নাগাদ বেনাচিতির ১৫ নম্বর ওয়ার্ডের ধুনারা প্লট এলাকায় দলীয় কার্যালয়ে পৌঁছে নিজেই তুলি হাতে তুলে নেন তিনি। প্রার্থীর এই উদ্যোগে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যায়। শুধু দেয়াল লিখনেই সীমাবদ্ধ থাকেননি কবি দত্ত। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। ভোটের আগে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন মুখ হলেও, তাঁর এই সক্রিয় অংশগ্রহণ ইতিমধ্যেই কর্মীদের মনোবল বাড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মাঠে নেমে কাজ করার এই মনোভাব আগামী দিনে প্রচারে আরও গতি আনবে বলেই মত অনেকের। Share Post Whatsapp Share Post navigation শিল্পাঞ্চলে বড় রদবদল: আসানসোল-দুর্গাপুরের নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার নাম ঘোষণা হতেই ‘বিধি বাম’! দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, চাঞ্চল্য সিটি সেন্টারে