নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাজ্যে নতুন সরকার গঠনের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সরকারি নির্দেশের রেশ পৌঁছেছে শিল্পাঞ্চলেও। বুধবার সকাল থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে ট্রাফিক আইন কার্যকর করতে কোমর বেঁধে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বিশেষ নজর দেওয়া হচ্ছে যাত্রী সুরক্ষা এবং নিয়ম ভাঙার প্রবণতায়। বিশেষ অভিযান সিটি সেন্টারে এ দিন সকাল থেকেই সিটি সেন্টারের আম্বেদকর সরণি চত্বরে শুরু হয় পুলিশের চিরুনি তল্লাশি। ট্রাফিক বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে চলে এই অভিযান। মূলত দুই ধরনের অনিয়ম রুখতে সক্রিয় ছিল পুলিশ iক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে যাতায়াত রুখতে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। বহু অটো ও টোটোকে থামিয়ে চালকদের সতর্ক করা হয়। অতিরিক্ত যাত্রী থাকলে তাঁদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এমনটা করলে গাড়ি আটকের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।বাইক আরোহীদের ক্ষেত্রেও কোনো আপস করছে না প্রশাসন। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই মিলছে কড়া দাওয়াই। মাঝরাস্তায় বাইক থামিয়ে ট্রাফিক কর্মীরা যেমন সতর্ক করছেন, তেমনই অনেক ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। “আমাদের মূল লক্ষ্য পথ দুর্ঘটনা কমানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। নিয়ম না মানলে ছাড় পাওয়ার কোনো প্রশ্নই নেই।” — এক পুলিশ আধিকারিক সচেতনতায় জোর শুধু ধরপাকড় বা জরিমানা নয়, পুলিশের তরফে পথচলতি মানুষকে ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিশনারেট এলাকার বিভিন্ন প্রান্তে আগামী কয়েক দিন এই বিশেষ অভিযান লাগাতার চলবে। শিল্পাঞ্চলের যানজট নিয়ন্ত্রণ এবং পথ নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বড়সড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জেলা পুলিশের এই অতি-সক্রিয়তায় একদিকে যেমন চালকদের একাংশের মধ্যে ভীতি তৈরি হয়েছে, তেমনই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ নিত্যযাত্রীরা। Share Post Whatsapp Share Post navigation নাম ঘোষণা হতেই ‘বিধি বাম’! দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, চাঞ্চল্য সিটি সেন্টারে