নিজস্ব প্রতিবেদন, কলকাতা: শেষ হলো ছাব্বিশের মহাযুদ্ধের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর বুথ ফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’ আসতেই সরগরম বাংলার রাজনীতি। অধিকাংশ সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে পরিবর্তনের, তবে লড়াই যে কাঁটায় কাঁটায়, তা স্পষ্ট তৃণমূলের পাল্লা ভারী রাখা কয়েকটি রিপোর্টেও।
এক নজরে দেখে নিন কোন সংস্থা কাকে কত আসন দিচ্ছে:
পিপলস পালস (People’s Pulse):
তৃণমূল: ১১৭ – ১৮৭
বিজেপি: ৯৫ – ১১০
কংগ্রেস: ০১ – ০৩
বামফ্রন্ট: ০০ – ০১
P-MARQ:
বিজেপি: ১৫০ – ১৭৫
তৃণমূল: ১১৮ – ১৩৮
অন্যান্য: ০২ – ০৬
চাণক্য স্ট্র্যাটেজিস:
বিজেপি: ১৫০ – ১৬০
তৃণমূল: ১৩০ – ১৪০
অন্যান্য: ০৬ – ১০
নির্বাচনী ডায়েরিপ্রজা পোল:
বিজেপি: ১৭৮ – ২০৮
তৃণমূল: ৮৫ – ১১০
অন্যান্য: ০০ – ০৫
ম্যাট্রিজ (Matrize):
বিজেপি: ১৪৬ – ১৬১
তৃণমূল: ১২৫ – ১৪০
অন্যান্য: ০৬ – ১০
চাণক্য:
বিজেপি: ১৫০ – ১৬০
তৃণমূল: ১৩০ – ১৪০
অন্যান্য: ০০ – ১০
সারসংক্ষেপ:
সবকটি সমীক্ষাকে মেলালে দেখা যাচ্ছে, অধিকাংশ সংস্থাই বিজেপিকে ১৪৮-এর ম্যাজিক ফিগার পার করে দিচ্ছে। বিশেষ করে ‘প্রজা পোল’ গেরুয়া শিবিরের জন্য বড় জয়ের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, ‘পিপলস পালস’ একমাত্র সংস্থা যারা তৃণমূলকে ১৮৭টি আসন পর্যন্ত পাওয়ার সম্ভাবনা দেখিয়েছে।
তবে এই সমস্ত পরিসংখ্যানই কেবল পূর্বাভাস। বাংলার মানুষ শেষ পর্যন্ত কাকে নবান্নের চাবিকাঠি দিলেন, তা জানা যাবে আগামী ৪ মে, ভোট গণনার দিন।