কেক কেটে দুর্গাপুরে ইউকো ব্যাংকের ৮৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপুরে ইউকো ব্যাংকের ৮৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। দুর্গাপুর বিজোন ব্রাঞ্চ আয়োজিত অনুষ্ঠানের সূচনা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।এই উপলক্ষে উপস্থিতি সকলকে ইউকো ব্যাংকের ৮৪তম বার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান ইউকো ব্যাংকের ডিজিএম তথা জোনাল হেড বিনোদ কুমার ।
অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটায় অংশ নেন সংস্থার রিজোনাল হেড বিনোদ কুমার সহ অনুষ্ঠানে উপস্থিত কচিকাঁচারা।
অনুষ্ঠানে বিজোন শাখা প্রধান নিশা রানী চৌধুরী গ্রাহকদের স্বার্থরক্ষায় ইউকো ব্যাংকের দীর্ঘদিনের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউকো ব্যাংক সর্বদা গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত ও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সমাধান করা হয়। পাশাপাশি তিনি ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন প্রকল্প ও আর্থিক উদ্যোগ সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন এবং উপলব্ধ পরিষেবাগুলির পূর্ণ সুবিধা গ্রহণের আহ্বান জানান।সভায় উপস্থিত ব্যাংকের গ্রাহক রাজু দে ব্যাংকের গ্রাহক পরিষেবার ভুয়সী প্রশংসা করেন ।
অনুষ্ঠানে সংস্থার জোনাল হেড বিনোদ কুমার বলেন জি ডি বিডলার নেতৃত্বে ৮৪ বছর আগে পথ চালা শুরু করে গ্রাহক পরিষেবা শীর্ষস্থানীয় এই ব্যাংক আজ সারাদেশে ছড়িয়ে আছে গ্রাহক পরিষেবার মধ্যদিয়ে। বর্তমানে সারাদেশে আমাদের ৩৩০০ শাখা রয়েছে।যা আমাদের ক্রমবর্ধমান উপস্থিতিকে প্রণাম করে।আমাদের মূল লক্ষ্য গ্রাহক পরিষেবার মাধ্যমে নিজেদের কর্ম পরিসরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
এই অনুষ্ঠানে সংস্থার ব্যাংক কর্মী ও তাদের পরিবার বর্গ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রাহক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।৮৪তম প্রতিষ্ঠা দিবসের এই উদযাপনের মাধ্যমে ইউকো ব্যাংক বিজোন শাখার গ্রাহকদের প্রতি আস্থা, সেবা ও নিষ্ঠার দীর্ঘ উত্তরাধিকার আরও একবার প্রতিফলিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *