নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো অত্যাধুনিক ল্যাপারোস্কপি সার্জারি পরিষেবা। এই উদ্যোগে সহযোগিতায় রয়েছে রোটারি ক্লাব অফ দুর্গাপুর (সেন্ট্রাল)।

ল্যাপারোস্কপি পদ্ধতিতে পেটে খুব ছোট ছিদ্র করে ক্যামেরা ও বিশেষ সরু যন্ত্র প্রবেশ করিয়ে অপারেশন করা হয়। এর ফলে রক্তক্ষরণ তুলনামূলকভাবে কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

শনিবার দুপুরে এই ল্যাপারোস্কপি ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর–আসানসোল উন্নয়ন সংস্থা তথা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতালের সুপার ধীমান মণ্ডল এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ দুর্গাপুর (সেন্ট্রাল)-এর সদস্যরা।

এই নতুন পরিষেবা চালু হওয়ায় দুর্গাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষ আধুনিক সার্জারির সুবিধা আরও সহজে ও কম খরচে পেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *