নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: দুর্গাপুরের সগড়ভাঙ্গা বিডিও অফিস মোড়ে এক ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বাইক আরোহী বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। এদিন তিনি সগড়ভাঙ্গা দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী টেলার সজোরে তাঁর বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীকালে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পুলিশ ঘাতক টেলারটিকে আটক করার প্রক্রিয়া শুরু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *