কীর্তি আজাদের মন্তব্যকে তুলোধনা ভাজ্জির, ‘ট্রফি নিয়ে ধর্মীয় বিতর্ক এড়িয়ে চলাই ভালো’

সঙ্কেত ডেস্ক: ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জয়ের পরই শুরু হয়েছে ‘মন্দির বিতর্ক’। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ভারতীয় ক্রিকেট দলের জয়ের সঙ্গে ধর্মীয় রঙ দেওয়ার চেষ্টা করলে বিতর্ক সৃষ্টি হয়।

প্রাক্তন অফস্পিনার হরভজন সিং এহেন মন্তব্যকে ‘দূর্ভাগ্যজনক’ ও ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেছেন। হরভজন বলেন, “ক্রিকেটাররা মনের ইচ্ছা অনুযায়ী যে কোনও জায়গায় যেতে পারেন। আমাদের ধর্ম শেখায়, প্রত্যেকটা রাস্তা একই ঈশ্বরের দিকে নিয়ে যায়। যদি কেউ আনন্দের মুহূর্তে মন্দিরে যান, সেখানে দোষ কোথায়?” তিনি আরও যোগ করেছেন, “দেশ বিশ্বকাপ জিতেছে। এখন রাজনীতি করার পরিবর্তে উৎসব উদযাপন করা উচিত।”

এদিকে, কীর্তি আজাদ সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট দলকে কটাক্ষ করে লিখেছেন, “একটি দলে একাধিক ধর্মের ক্রিকেটার রয়েছেন। ট্রফি কেন শুধু মন্দিরে নিয়ে যাওয়া হলো? ১৪০ কোটি ভারতীয় থাকায় ট্রফি মসজিদ, গির্জা ও গুরুদ্বারেও নেওয়া উচিত।” তিনি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ের দলে সাম্যবোধের প্রসঙ্গও তুলেছেন।

নেটিজেনরা আজাদের মন্তব্যকে ‘সাম্প্রদায়িক’ হিসেবে উল্লেখ করেছেন।

গত মঙ্গলবার (১০ মার্চ) ঈশান কিষান অহমেদাবাদ থেকে পটনা ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট করেছেন যে ক্রিকেটাররা এই বিতর্ক থেকে দূরে থাকতে চান। তিনি বলেন, “ভারতীয় ক্রিকেট দলের সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন করা উচিত। কিন্তু কীর্তি আজাদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা মানে কিছু ভাল কথার সুযোগ নেই।”

এ ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, ভারতীয় ক্রিকেট দল খেলাধুলার ক্ষেত্রেই মনোনিবেশ রাখতে চায় এবং ধর্মীয় বিতর্ক থেকে দূরে থাকতে আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *