বাংলায় ২ দফায় হাই-ভোল্টেজ ভোট,দেখে নিন আপনার জেলার ভোট কবে

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলার ২৯৪টি আসনের জন্য নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেন।
এবারের নির্বাচনে বড় চমক হলো দফাসংখ্যা। বিগত নির্বাচনগুলোতে দীর্ঘ সময় ধরে ভোট চললেও, ২০২৬ সালে বাংলায় ভোট হবে মাত্র ২ দফায়। আগামী ৪ঠা মে জানা যাবে বাংলার মসনদ কার দখলে যাচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।
প্রথম দফা (২৩ এপ্রিল): উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে ভোট
প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। জেলাগুলি হলো:দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর।

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল): দক্ষিণবঙ্গের শিল্পাঞ্চল ও কলকাতায় ভোট

দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট হবে। জেলাগুলি হলো:কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদীয়া।
নির্বাচন কমিশনের কড়া বার্তা: হিংসা রুখতে ‘জিরো টলারেন্স’
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনে কোনো প্রকার রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে:
* ১০০% ওয়েবকাস্টিং: প্রতিটি বুথে লাইভ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে।
* ভোটার সংখ্যা: বর্তমানে ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ, যা সাপ্লিমেন্টরি তালিকার পর আরও বাড়তে পারে।
* স্বচ্ছতা: সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *