দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন একাডেমিক বিল্ডিং, সূচনা করলেন সাংসদ কীর্তি আজাদ

নিজস্ব প্রতিনিধি: সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয়ে নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের কাজ শুরু হল। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন (IRFC)-এর আর্থিক সহায়তায় প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে এই পরিকাঠামো উন্নয়ন প্রকল্প রূপায়িত হচ্ছে। এর ফলে কলেজের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নির্মাণ কাজের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, দুর্গাপুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সমাজসেবী অসীমা চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহানন্দা কাঞ্জিলাল সহ অন্যান্য অধ্যাপক ও শিক্ষিকারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কীর্তি আজাদ বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুন একাডেমিক বিল্ডিং নির্মাণের মাধ্যমে ছাত্রীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করার সুযোগ পাবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, প্রশাসনিক কক্ষ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে, যা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে। স্থানীয় মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, এর ফলে দুর্গাপুর মহিলা সরকারি মহাবিদ্যালয় শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *