নিজস্ব প্রতিনিধি: ট্রাকের পিছনে চারচাকা গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। মৃতদের মধ্যে একজন জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার বলে জানা গেছে। আহত অবস্থায় আরও একজন জেনারেল ম্যানেজারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার নদিয়ার কল্যাণী থেকে একটি চারচাকা গাড়িতে করে তিনজন মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে মিটিংয়ে যাচ্ছিলেন। গাড়িতে ছিলেন চালকসহ জিন্দাল সংস্থার দু’জন জেনারেল ম্যানেজার। দুর্গাপুর-আসানসোল জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিন্দাল সংস্থার জেনারেল ম্যানেজার গৌতম জানা (৫০) ও গাড়ির চালকের। চালকের পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় অপর জেনারেল ম্যানেজার সন্দীপ চক্রবর্তীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নদিয়ার কল্যাণীর বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। যুদ্ধকালীন তৎপরতায় চলে গাড়ির ভেতর থেকে দেহ উদ্ধারের কাজ। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। জিন্দাল মাইথন সংস্থার এক কর্মী অরিন্দম মণ্ডল বলেন, “জিন্দাল মাইথন কোম্পানির দু’জন জেনারেল ম্যানেজার মুচিপাড়ায় একটি মিটিংয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখি।” পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ট্রাকটি কেন রাস্তার উপর দাঁড়িয়ে ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। Share Post Whatsapp Share Post navigation নির্বাচনের আগে উত্তাল ঢাকা ,বাড়ছে ভারত বিরোধিতার সুর বিজেপি অফিসে মদের বার! জামালপুরে হুলস্থুল