নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: নির্বাচনের ঠিক আগে পশ্চিম বর্ধমান জেলায় বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল। জনতা উন্নয়ন পার্টির চারজন গুরুত্বপূর্ণ প্রার্থী শেষ মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
দলবদলকারী প্রার্থীরা হলেন,রাহুল ঘোষ(রানীগঞ্জ)রুবিয়া বেগম(দূর্গাপুর পূর্ব)অদ্বৈত দাস(বারাবনি)জুবেদ শেখ (পাণ্ডবেশ্বর)।
মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত নগরীর তৃণমূল জেলা কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী-র হাত ধরে তাঁরা ঘাসফুল শিবিরের পতাকা তুলে নেন।
ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এই দলবদল সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলোতে জনতা উন্নয়ন পার্টির ভিত দুর্বল করে দিল বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ ও বারাবনির মতো এলাকাগুলিতে এই ঘটনার ফলে তৃণমূল কংগ্রেস অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে এলো। এই চার প্রার্থীর অনুগামীরা যদি বড় সংখ্যায় তৃণমূলের দিকে ঝোঁকেন, তবে ভোটের ফলাফলে তার বড়সড় প্রভাব পড়তে পারে।