সঙ্কেত ডেস্ক: : সল্টলেকের সেক্টর ফাইভের আইপ্যাক (I-PAC) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইপ্যাক অফিসে গিয়ে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী দাবি করেন, আইপ্যাক তৃণমূলের একটি অনুমোদিত টিম। ইডি বেআইনিভাবে ল্যাপটপ ও হার্ডডিস্ক থেকে দলের নির্বাচনী রণকৌশল এবং রাজনৈতিক নথি ট্রান্সফার করে নিয়ে গেছে। একে তিনি ‘সরাসরি ক্রাইম’ বলে অভিহিত করেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, কোনো নথি দরকার হলে তা অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে নেওয়া যেত। কিন্তু ভোর থেকে ফাঁকা অফিসে তল্লাশি চালিয়ে নথিপত্র নিয়ে নেওয়া আসলে ‘ভোটের রণকৌশল লুট’ করার চেষ্টা। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সাহস থাকলে রাজনৈতিকভাবে ভোটে লড়ুন।” তিনি অভিযোগ করেন, বিজেপি মানি পাওয়ার ও মাসেল পাওয়ার ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করছে।এসআইআর (SIR)-এর নামে প্রায় দেড় কোটি মানুষকে নোটিশ পাঠানো এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তিনি বিজেপির সমালোচনা করে তিনি বলেন সৌজন্যতাকে যেন দুর্বলতা ভাবা না হয়। তাঁর মতে, তথ্য ও ভোটার লুট করে বাংলাকে দখলের চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য চরম অবমাননাকর। Share Post Whatsapp Share Post navigation ২৬ এর মহাযুদ্ধের আগে বড় রদবদল বঙ্গ বিজেপিতে: সাধারণ সম্পাদক হলেন সৌমিত্র খাঁ আইপ্যাক কর্তার বাড়িতে ইডি তল্লাশি, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর বিস্ফোরক প্রতিক্রিয়া