নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: অধ্যয়ন ইনস্টিটিউট-এর উদ্যোগে জেইই মেইনস ২০২৬-এ পশ্চিমবঙ্গে প্রথম স্থানাধিকারী ছাত্র কুন্তল চৌধুরী-কে সংবর্ধনা জানানো হল। সাফল্যের এই মুহূর্তকে বিশেষ করে তুলতে ইনস্টিটিউটের সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা নিজেই তাঁর বাড়িতে গিয়ে কুন্তল ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাকে সম্মান জানানো এবং উৎকর্ষকে উদ্যাপন করাই তাদের মূল লক্ষ্য। জানা গিয়েছে, ইনস্টিটিউটের ছাত্র কুন্তল চৌধুরী জেইই মেইনস ২০২৬ পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য রাজ্যের শিক্ষামহলে গর্বের বিষয় বলে মনে করা হচ্ছে। বর্ধমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের বোলগোনা গ্রামের বাসিন্দা কুন্তলের গ্রামবাংলা থেকে রাজ্যসেরার আসনে পৌঁছনোর যাত্রা দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম এবং নিয়মিত প্রস্তুতিরই ফল। গত আড়াই বছর ধরে তিনি অধ্যয়ন ইনস্টিটিউটে শিক্ষক দুর্গেশ ঝা ও অজিত ঝা-র তত্ত্বাবধানে পড়াশোনা করেছেন। তাঁদের পরিকল্পিত একাডেমিক গাইডেন্স, নিয়মিত অনুশীলন এবং ফলাফলভিত্তিক প্রস্তুতি এই সাফল্যের ভিত গড়ে দিয়েছে বলে জানানো হয়েছে। ইনস্টিটিউটের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, কুন্তল জাতীয় স্তরেও সাফল্যের ধারা বজায় রাখবেন এবং আসন্ন জেইই অ্যাডভান্সড পরীক্ষায় আরও বড় কৃতিত্ব অর্জন করবেন। তাঁর এই অর্জন অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছে শিক্ষকমহল। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুরে ফুল ও কলমে বরণ: উৎসবের মেজাজে শুরু উচ্চমাধ্যমিক রেকর্ড সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রামকৃষ্ণ মিশনের জয়জয়কার, টেক্কা দিল ছাত্ররা