নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:ভোটার তালিকা থেকে ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে দুর্গাপুরে প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। রবিবার মেনগেট এলাকায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমানের সাংসদ ড. শর্মিলা সরকার, বিধায়ক হরেরাম সিং-সহ দলের একাধিক নেতৃত্ব।

সভা মঞ্চ থেকে সাংসদ ড. শর্মিলা সরকার কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “একটাও ন্যায্য ভোটারের নাম বাদ দিতে দেবো না। ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

তিনি আরও জানান, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে এই আন্দোলন চলছে এবং বিষয়টি ইতিমধ্যেই সংসদেও তোলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।

প্রতিবাদ সভা থেকে দলীয় নেতৃত্ব স্পষ্ট করে জানায়, ভোটাধিকার রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *