নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধক আবহে দুর্গাপুরে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে চতুরঙ্গ মাঠে অনুষ্ঠিত হয় মূল সরকারি অনুষ্ঠান। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস। পতাকা উত্তোলনের পর তিনি জাতির উদ্দেশে বার্তা দেন। সংবিধানের মূল্যবোধ রক্ষা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এরপর বিভিন্ন বাহিনী, স্কুল-কলেজের পড়ুয়া ও সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ।কুচকাওয়াজে শৃঙ্খলা, ঐক্য ও দেশপ্রেমের বার্তা ফুটে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা, পুলিশ ও অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা সহ বহু সাধারণ মানুষ। জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক পরিবেশে চতুরঙ্গ মাঠে গোটা অনুষ্ঠানটি এক উৎসবমুখর রূপ নেয়। Share Post Whatsapp Share Post navigation দুর্গাপুরে তৃণমূলের প্রতিবাদ সভা, ভোটাধিকার রক্ষায় হুঁশিয়ারি সাংসদ ড. শর্মিলা সরকারের সিটি সেন্টারে যানজট কমাতে পার্কিং ব্যবস্থায় কড়াকড়ি, ফি কমাল আড্ডা