নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে সর্বধর্মের মানুষের মিলিত শ্রদ্ধায় মুখর হয়ে উঠল দুর্গাপুর। দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ও জৈন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ধরা পড়ল এক অনন্য সম্প্রীতির ছবি। ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান সকলে। ফুল অর্পণ, নীরবতা পালন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করা হয় মহাত্মা গান্ধীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক সয়ন্নিতা মাইতি-সহ নগর নিগমের আধিকারিক ও কর্মীরা। সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল ঐক্য, শান্তি ও মানবতার বার্তা। বক্তব্য রাখতে গিয়ে কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম বলেন, “মহাত্মা গান্ধীর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতাই ছিল তাঁর মূল দর্শন।” জাতির জনকের প্রয়াণ দিবসে দুর্গাপুর থেকে উঠে এল ঐক্যবদ্ধ ভারতের এক শক্তিশালী সামাজিক বার্তা। Share Post Whatsapp Share Post navigation সিটি সেন্টারে যানজট কমাতে পার্কিং ব্যবস্থায় কড়াকড়ি, ফি কমাল আড্ডা চাকরির দাবীতে ডিপিএল গেটের সামনে মৃত শ্রমিকদের পোষ্যদের আমরণ অনশন